1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় সংবাদিকের বাড়িতে চুরির ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
5327
নিজস্ব প্রতিবেদক:


জাতীয় দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার পাইকগাছা প্রতিনিধি জিএম মিজানুর রহমানের বাড়ী থেকে স্বর্ণালংকার চুরির ঘটনা  ঘটেছে। বুধবার সন্ধ্যায় তার বসতবাড়ি থেকে দুধর্ষ এ চুরির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অজ্ঞাত চোররা  সাংবাদিক মিজানের বসত ঘরের ভেতরে প্রবেশ করে আলমারির উপরে থাকা চাবি নিয়ে আলমারি খুলে একজোড়া স্বর্ণের কানের দুল, একটি আংটি ও একটি নাক ফুল চুরি করে পালিয়ে যায়। এসময় পাশের রান্না ঘরে থাকা সাংবিদক মিজানের স্ত্রী স্বামী বাড়িতে এসেছেন ভেবে তাকে রান্নাঘরে ডাকতে থাকেন। একপর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে তিনিই আসছেন জানিয়ে ঘরে গিয়ে আলমারি খোলা ও তার মধ্যে কোন স্বর্ণালংকার না দেখে বিষয়টি স্বামীকে অবগত করেন।
সর্বশেষ খবর পেয়ে থানা পুলিশ, যুবলীগ নেতা অহিদুজ্জামান, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা এ্যাড, শেখ আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাঈদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর