1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেফতার ২ স্বাভাবিক তেল সরবরাহের দাবিতে পেট্টোল পাম্প মালিক সমিতির ২৪ ঘন্টার আল্টিমেটাম কয়রায় স্ত্রীর হাতে স্বামী খুন, হন্তারক আটক পাইকগাছার ইউএনও এবং টিএসও’র সাথে ঢাবি ছাত্র কল্যাণ সমিতি নেতৃবৃন্দের মতবিনিময় ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণা, পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে সাতক্ষীরায় সারসায় কিশোর আলিফ ফের সংঘবদ্ধ গ্যাংয়ের হামলার শিকার, আতঙ্ক! সাভারের বহুলালোচিত কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন আরব ও মুসলিম দেশগুলো কোথায়, আমাদের কঠিন সময়ে তারা কোথায়? হরমুজ নিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘনিয়ে আসছে

পাইকগাছার ইউএনও এবং টিএসও’র সাথে ঢাবি ছাত্র কল্যাণ সমিতি নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত
paikgacha-dhaka-student-16141
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও টিএসও ডাঃ আহসানারা বিনতে আহমেদর সাথে ঈদ পরবর্তী পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

২৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ও ডাকসুর রোকেয়া হল সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা, সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক ঈশিতা এনাম ঋতু, অনন্যা রহমান নিশি, নাসিমা আক্তার সাথী, আসমাতুল্লাহ আল আসিফ, সৌম্য দ্বিপ রায় ও বৃষ্টি মল্লিক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

মতবিনিময়কালে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে ভর্তির সুযোগ পান এবং পড়াশোনায় আগ্রহী ও  শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপ সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ঢাবি শিক্ষার্থীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান। পরে ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর