খুলনার পাইকগাছা উপজেলার লতার উলুবুনিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজস্ব বাজেটের আওতায় ২২-২৩ অর্থ বছরে অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবন/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম শহিদুল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মদন মোহন মন্ডল, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, মিসেস বিনতা বিশ্বাস, আজিজুল বিশ্বাস, শিক্ষক প্রশান্ত মন্ডল, যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর , পলাশ বাছাড়, মহিম মন্ডল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।