1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

পোশাকসহ দেশি পণ্য বিদেশী বলে বিক্রি, টপটেনকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত
mamla-11384

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


ঈদে পোশাকসহ অন্যান্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে সৈয়দপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এতে পোশাকসহ ভ্যারাইটিজ পণ্য বিক্রয় করা ব্র‍্যান্ড প্রতিষ্ঠান টপ টেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তার সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আলতাফ হোসেনসহ সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান পরিচালনা করা দলের সুত্র জানায়, মাত্র কয়েকদিন আগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে উদ্বোধন হয় ব্র্যান্ডের পোশাকসহ অন্যান্য পণ্য বিক্রয়ের প্রতিষ্ঠান “টপ টেন”।

তাদের কাছে অভিযোগ ছিল প্রতিষ্ঠানটি বিভিন্ন থান কাপড়সহ অন্যান্য পণ্য বিক্রি করে এবং দামও তুলনামূলক বেশি। এছাড়া দেশি পণ্যকে বিদেশী পণ্য বলে চালিয়ে দিত তারা। এমন অভিযোগের ভিত্তিতে ওই শো রুমে অভিযান পরিচালনা কালে সেখান থাকা শাড়ি, কাপড়, শার্ট, প্যান্ট,কসমেটিকস্ এবং অন্যান্য পণ্যের ক্রয় রশিদ ছিল না। পণ্যের গায়ে লেখা দাম ছিল তুলনামূলক অনেক বেশি।

এছাড়া বিভিন্ন দেশের প্রসাধনী সামগ্রীর গায়ে লেখা নামের স্বপক্ষে প্রমাণ চাওয়া হলে তারা তা দেখাতে। এসব পণ্যে তারা নিজেদের মতো করে মূল্য নির্ধারণ করেছে। এ কারণে ব্র্যান্ড প্রতিষ্ঠান “টপ টেন”কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, আরও বেশ কয়েকটি শোরুমের বিরুদ্ধে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ আসছে আমাদের কাছে। ক্রেতা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মিজানুর রহমান মিলন

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর