1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রজাপতি

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

গাজী মোমিন উদ্দীন

প্রজাপতির সাথে দেখা
কত কথা বলল,
উড়ে উড়ে সেও আমার
কত কথায় শুনলো।

উড়ে উড়ে বেড়াতে নাকি
তার ভাল লাগে,
মানুষের কাছে তার আসতে
ভীষণ ইচ্ছে জাগে।

সেই সব কথা সে বলল
আমার কানে কানে,
আরও বলল ভীষণ করে
অনেক দুঃখ তার মনে।

স্বাধীনভাবে উড়তে গিয়েও তার
রয়েছে অনেক বাঁধা,
এসব নাকি মানতে হয়েছে
মেনেছে তার বাপ দাদা।

সুযোগ পেলেই তাকে ধরতে
কতজন নাকি দেয় হানা,
ভীষণ কষ্ট হলেও তাদের
বাঁচার জন্য ভীষণ কামনা।

ফুলের উপরে বসে তারা
আনন্দ পায় মেলা,
এখানে তাদের শৈশব আর
সেখানে সারাদিন খেলা।

ঝড় বাদল আর অনেক রোদে
ওরা অনেক কষ্ট পায়,
তবুও থাকে জীবন ভরে
তৃপ্তি আর ভালবাসার মোহনায়।

এটাই তাদের বাড়িঘর আর
জীবনের পুরোটা সময়,
প্রকৃতি তাদের আগলে রাখে
মানুষ ধরে মজা পায়।

ভালবাসার প্রতিক ওরা যে
ভালবাসা পেতে চায়,
এস সবাই প্রজাপতির কানে
সেই কথা বলে যাই।

এমনিভাবে প্রকৃতির যতপ্রাণ
বেসে যাই আমরা ভালো,
দুনিয়ার সব কালোর মধ্যে
খুঁজে বেড়াই জীবনের আলো।।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর