1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ‘নতুন রণকৌশল’ অচেনা পরিস্থিতির মুখে ফেলবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সৈয়দপুর পৌর এলাকার রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : প্রধান তথ্য কমিশনার সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পাইকগাছায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় আটক ৮ পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ, অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আদালতের রায়-ডিক্রি পেলেও জমির দখল পাচ্ছে না মালিক! শারদীয় দুর্গা উৎসবে খুলনার ৮ জেলায় এসআরবি’র তিন স্তরে নিরাপত্তা

প্রথম ইনকাম -গাজী মোমিন উদ্দীনের বাস্তব জীবনের প্রথম ইনকাম নিয়ে কবিতা

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

“প্রথম ইনকাম”

গাজী মোমিন উদ্দীন

জীবনের প্রথম ইনকামের
গল্প বলি শোনো,
নয়তো কোন ফাঁকিবাজি
অনৈতিক ইনকাম কোনো।

পাড়ার ৪ জনের সাথে আমি
গিয়েছিলাম ধান কাটতে,
বাড়ি থেকে অনেক দূরে
জায়গাটি তালতলার বিলেতে।

ভোরে সেদিন পায়ে হেটে
গিয়েছিলাম ৫ জন,
জমির মালিকের বাড়ি যাই
মাছিয়াড়ার পুর্বকোণ।

কাজের শর্ত ভোরে খাওয়া
টেংরা মাছের ঝোল,
আরও ছিল বেগুন রান্না
সাথে বড় সাইজের শোল।

খেয়ে দেয়ে সবাই মিলে
তালতলায় গিয়ে হাজির,
বিঘা খানেক জমিতে কাটে
পাঁচ পাঁচজন মহাবীর।

ইনাত হল দলের লিডার
এখন চায়ের দোকান্দর,
জুলমত, হাসেম আর আহাদ
সবাই শ্রমের ব্যবসাদার।

সারাদিন কাটি ধান সবাই মিলে
সন্ধ্যায় আসি ফিরে,
আবার খাওয়া গোসল করে
ইনকাম জনপ্রতি দশ টাকা করে।

প্রথম ইনকাম বলতে এসে
আমার বাবার কাছে,
সারাদিন কোথায় ছিলে বলে
লাঠি হাতে মারতে আসে।

জন বিক্রির কথা বলতেই
বাবার চোখে পানি,
আমি কি বুড়ো হয়ে গেছি
কেন টানতে গেছো ঘানি।

কেবল পড় সিক্সে তুমি
এত কষ্ট কেন করলে,
কোথাও কিছু হয়নি তো
সারা গায়ে হাত বুলায় যে।

যেমন সেদিন রাগ করেছিল
তেমন করেছিল যত্ন,
লেখাপড়া শিখিয়ে তোমায়
বানাতে চাই এক রত্ন।

বাবার স্বপ্ন পুরণ হয়েছে কিনা
আজও আমি জানিনা,
হলেও পুরণ দেখেনি বাবা
বাবা এতদিন বাঁচলো না।

সবারই প্রথম আয়ের আছে
অজানা সেই গল্প,
কারো মনে আছে সেদিনের ইতিহাস
কারো মনে আছে অল্প।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর