1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ফুলবাড়ীতে জেলার সর্বোচ্চ ভ্যাট ও করদাতা দু’ভাই সংবর্ধনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত
Phulbari-Dinajpur-4026

মোঃ আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী) দিনাজপুর::


দিনাজপুর জেলার উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট দাতা হিসাবে গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের এমডি আনন্দ কুমার গুপ্তা ও জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্তাকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড থেকে সেরা ভ্যাটদাতা ও করদাতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়। এরই আলোকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার আয়োজনে কৃতি দুই ভাইকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রিয় কালিমন্দির চত্তরে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকু রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বড় মেয়ে ফারহানা রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট মেয়ে ফারজানা রহমান সিমলা এবং জেলার উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট এবং আয়কর প্রদানকারি দুই সহোদর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মিজান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর