1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৮৩ বার পঠিত
Phulbari-Dinajpur-9552

মোঃ আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী) দিনাজপুর::


শহীদ বেদিতে পুষ্পার্পণ অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্যারেড গ্রাউন্ডে কুজকাওয়াজ প্রদর্শন ও মনোমুগ্ধকর ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,ফুলবাড়ী থানা প্রশাসন, পৌর পরিষদ, উপজেলা আওয়ামীলীগ,বিভিন্ন স্কুল,কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শহীদ বেদিতে ফুল দিয়ে প্রতিশ্রদ্ধা নিবেদন করে।

Phulbari-Dinajpur-9553

সকাল ৯ টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান। পতাকা উত্তোলন শেষে বিভিন্ন প্রতিষ্ঠান কুজ কাওয়াজ প্রদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামা তমাল এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন । অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর