1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৮৭ বার পঠিত

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট এর বিরুদ্ধে গত ২৩ অক্টোবর কতিপয় দুস্কৃতিকারী কুচক্রী মহলের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট অধ্যক্ষ মোঃ তৈয়ব ছালাউদ্দিন।

(বুধবার) সকাল ১০টায় ফুলবাড়ী পৌরসভার পূর্ব গৌরীপাড়ায় অবস্থিত ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ মোঃ তৈয়ব ছালাউদ্দিন বলেন, বিগত ২ জুন ২০০১ইং তারিখে প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনে অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিদের পরামর্শে দাতা মোহামম্মদ কাদের নেওয়াজসহ দুই ভাই উভয়ের পিতা আলহাজ¦ দারাজ উদ্দিন মন্ডল এর সম্মতিতে অত্র প্রতিষ্ঠানটি পূর্ব গৌরীপাড়া মৌজার ২৪৯ নং দাগে স্থাপনের সিন্ধান্ত হয়।

এত বছর পর কলেজের জায়গা নিজেদের জায়গা দাবি করে সাংবাদিক মহলকে বিভ্রান্ত করেছেন,স্থানীয় প্রশাসনকে বিভ্রান্ত করেছেন এবং মাননীয় স্থানীয় এমপি মহোদয়কেও বিভ্রান্ত করেছেন। তাদের দাবির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার মহামান্য হাইকোর্ট যা রায় দিবেন আমরা তা মাতা পেতে নেব। সংবাদ সম্মেলনে সরকারী বরাদ্দকৃত ও অর্থায়নে ৪ তলা ভবন নির্মানে বাধা সৃষ্টিকারিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে করা হয়।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানের পক্ষে দুইটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষাবোর্ড, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, পুলিশ সুপার, উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ফুলবাড়ী থানা বরাবর স্মারকলীপি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর