1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

বইমেলা ও পুলিশ সদরদপ্তরে বোমা হামলার হুমকি, দু মন্ত্রীর অনুষ্ঠান বাতিল

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ বার পঠিত

নিউজ ডেস্ক:

বইমেলায় দু’টি পৃথক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন’র উপস্থিত থাকার কথা থাকলেও বইমেলা ও পুলিশ সদরদপ্তরে বোমা হামলার হুমকির পর তা বাতিল করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুই মন্ত্রণালয় থেকে পৃথক বার্তায় এই তথ্য জানানো হয়।

এর আগে, বইমেলা ও পুলিশ সদরদপ্তরে বোমা হামলার হুমকি দিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র নামে একটি চিঠি দেয়া হয়। বাংলা একাডেমির মহাপরিচালককে এই চিঠি দেয়া হয়েছে। এটি হাতে লেখা ছিল। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সই রয়েছে চিঠিতে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।

অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেলে একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এদিকে বইমেলায় বোমা হামলার হুমকি পাওয়ার পর দর্শনার্থীদের প্রবেশে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও স্টলগুলোতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও পুলিশ এটা নিয়মিত কার্যক্রম বলে দাবি করেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর