1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

বকেয়া বেতনের দাবিতে সৈয়দপুরে মসজিদভিত্তিক শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত
11352

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বকেয়া বেতন ও বোনাস সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়। মউশিক
শিক্ষক কল্যাণ পরিষদ সৈয়দপুর শাখার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য বলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কাজী ইব্রাহিম খলিল ও সৈয়দপুর শাখার সভাপতি হাফেজ মোঃ আব্দুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন প্রায়
শতভাগ মুসলিম দেশে কুরআন শিক্ষায় জড়িত শিক্ষকরা তিন মাস থেকে বেতন বোনাস বঞ্চিত। এতে করে এসব শিক্ষকের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। আসছে ঈদুল ফিতর উৎসব পালন করাও তাদের পক্ষে অনিশ্চিত হয়ে পড়েছে।

বক্তারা ঈদের আগেই বকেয়া বেতন বোনাস প্রদানের দাবি জানান। মানব বন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদ গিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন
তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর