1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ

বিএনপির ঝড় কবে, ফখরুলকে কাদেরের প্রশ্ন

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আওয়ামী লীগ সরকারের পতন কবে হবে তার নির্দিষ্ট সময় ও দিনক্ষণ  জানতে চেয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওলামা লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তীব্র বেগে নাকি ঝড় আসবে, সেই ঝড় শেখ হাসিনার গদি উলটে দেবে। কতো নম্বর বিপদ সংকেত তা বলেননি। ঝড়ের কথা শুনছি ১০ বছর ধরে। ১০ বছর ধরে শুনছি, আর সরকারের সময় নেই। দেখতে দেখতে ১৪ বছর, ঝড় হবে কোন বছর? দেখতে দেখতে ১৪ বছর সরকার যাবে কোন বছর?

তিনি বলেন, মির্জা ফখরুলকে আমি জিজ্ঞাসা করতে চাই—কয়েক দিন আগে ঝড় কেটে গেছে, শেখ হাসিনা আল্লাহর ইমানদার বান্দা সেই জন্য বাংলাদেশে ওই ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফখরুল সাহেব, ‘কবে সময় শেষ বলেন না কেন?’ সন-তারিখ বলেন, সময় বলেন, আমরা একটু তৈরি হই। কীভাবে ঝড় আসবে, ঠাকুরগাঁও থেকে আসবে নাকি লন্ডন থেকে আসবে? কোথা থেকে ঝড় আসবে সেটা একটু বলে দিন। কতো নম্বর বিপদ সংকেত তাও বলে দিন।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিদায় দেবেন, সরকারেরও তো একটা প্রস্তুতি আছে। ফখরুল সাহেব একে একে কতো কর্মসূচি দেন। সরকারের সময় শেষ প্রতিদিনই বলছেন। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাই, সময়টা কখন, দিন-ক্ষণটা একটু বলুন, ১০ বছর ধরে তো শুনতে পাচ্ছি সরকারের সময় শেষ। এই সরকারের সময় কতো এইটা জানে মহান সৃস্টিকর্তা আর এ দেশের জনগণ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর