1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি যে তিন আর্জেন্টাইন ফুটবলারের কপিলমুনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মার্তিনেজ ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স তালায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত জাকির পালাতক! ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ

বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি যে তিন আর্জেন্টাইন ফুটবলারের

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত
  • স্পোর্টস ডেস্ক ::

ফুটবল বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির অধীনে আলবিসেলেস্তেরা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে দলের এই দুর্দান্ত বিশ্বকাপ অভিযানের মধ্যেও স্কোয়াডের তিনজন ফুটবলার এখনও মাঠে নামার সুযোগও পাননি।

চলতি বিশ্বকাপের ম্যাচগুলোতে সম্মিলিতভাবে এক মিনিটও মাঠে কাটাতে পারেননি নিকো পাজ, জিউলিয়ানো সিমিওনে ও ভ্যালেন্টিন বার্কো।

এই তিন তরুণ ফুটবলারের কাউকেই এখনও পর্যন্ত মাঠে নামানোর প্রয়োজন মনে করেননি কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনাল ও শেষ ১৬-র মতো অত্যন্ত চাপ ও হাই-ভোল্টেজ ম্যাচগুলোতে স্কালোনি মূলত অভিজ্ঞ এবং নিয়মিত একাদশের ওপরই ভরসা রেখেছেন। তবে সেমিফাইনাল কিংবা ফাইনালের মতো বড় মঞ্চে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এই তরুণদের কেউ আকস্মিক ট্রাম্প কার্ড হিসেবে মাঠে নামার সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দেকে হারিয়ে উঠে যায় আলবিসেলেস্তেরা। এরপর রাউন্ড অব সিক্সটিনে মিশর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর