দীপ্ত নিউজ, ক্রীড়া ডেস্ক::
বিশ্বকাপের আগমুহূর্তে মাঠের বাইরের বিতর্কে বেশ সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে নাটকীয়তার শেষ নেই। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বেশ। অধিনায়ক সাকিব আল হাসানের বিস্ফোরক এক ইন্টারভিউ উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর সেই উত্তাপ কিছুটা হলেও মিইয়ে গেছে। মাঠের খেলায় পূর্ণ মনোযোগ দিতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।

ফটোসেশনের পরের দিন অর্থাৎ গতকাল (রোববার) বাংলাদেশ দলে খেলোয়াড়দের ছবি প্রকাশ করেছে আইসিসি।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাদের বিশ্বকাপ সংক্রান্ত অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব-মিরাজদের ছবি আপলোড করেছে। ক্যাপশনে সাকিবদের উদ্দেশ্য করে তারা লিখেছে, ‘বিশ্বকাপে গর্জে উঠতে প্রস্তুত।’

পোস্টটিতে সাকিব আল হাসান, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের ছবি আপলোড করেছে আইসিসি। ৪ জনই ছিলেন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরিহিত অবস্থায়।
