1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় পাইকগাছায় তিনজন ছুরিকাহত সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশনের উদ্যোগে সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর আটক সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক ৫ জেলে কারাগারে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন মেসির মুখে প্রশংসা, জার্সিও পেলেন ভোজিনিয়া টাইব্রেকারের আগে ল্যাপটপে এমবাপের ভিডিও দেখে বাজিমাত মিশরের বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা ব্যাটল অব মায়ামি: আর্জেন্টিনাকে ভুগিয়ে স্মরণীয় হয়ে থাকল কেপ ভার্দে

বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত
brazil-arj-16931
  • স্পোর্টস ডেস্ক ::

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল এখনো ব্রাজিল। পাঁচবার শিরোপা জয়ের পাশাপাশি নকআউট পর্বে সবচেয়ে বেশি বার জায়গা করে নেওয়ার রেকর্ডও নেইমারদের দখলে। তবে সেই তালিকায় এবার ব্রাজিলের আরও কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা।

চলমান বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে ১১তমবারের মতো শেষ ষোলোতে খেলার কৃতিত্ব অর্জন করেছে আলবিসেলেস্তেরা।

যদিও শেষ ষোলোতে খেলার সাফল্যে শীর্ষে রয়েছে ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারিয়ে সেলেসাওরা ১৩তমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান এখন মাত্র দুই আসরের।

ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ছাড়াও স্পেনও এবার দশমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে জার্মানি। ফলে ১০ বার শেষ ষোলোতে ওঠার রেকর্ডেই আটকে থাকল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে নকআউটে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। এরপর থেকে ধারাবাহিকভাবে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গা ধরে রেখেছে আকাশি-নীলরা।

তবে বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের তুলনায় পিছিয়ে পড়ার আরেকটি কারণও রয়েছে। ১৯৩৮ সালের বিশ্বকাপে অংশ নেয়নি আর্জেন্টিনা। সেই আসরে ব্রাজিল খেলায় দুই দলের নকআউটে ওঠার সংখ্যায় ব্যবধান আরও বেড়ে যায়। এখন অবশ্য সেই ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর