1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপ থেকে ছিটকে গেছে যেসব দল

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত
wc-16832
  • স্পোর্টস ডেস্ক ::

চলছে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। দুর্দান্ত পারফর‌ম্যান্সের দরুন ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে কেউ কেউ। আবার প্রথম পর্বের ম্যাচগুলো শেষ হতে না হতেই বিদায় ঘণ্টা বেঁজেছে বেশ কয়েকটি দলের। এই তালিকায় সবশেষ সংযোজন পানামা।

গ্রুপ ‘এল’-এ নিজেদের টিকিয়ে থাকার লড়াইয়ে ঘানার মুখোমুখি হয়েছিল পানামা। কিন্তু বৃষ্টিভেজা ম্যাচে ঘানার কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। প্রথম ম্যাচেও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো তাদের। টেলিভিশন রেভিনিউ আর ব্রডকাস্টারদের বিজ্ঞাপনের খাতিরে হওয়া অতিরিক্ত ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন পানামা কোচ থমাস ক্রিস্টিয়ানসেন, তবে মাঠের পারফর্ম্যান্সে বিদায় এড়াতে পারেনি তার দল।

যাদেরকে ভাবা হচ্ছিল এই বিশ্বকাপের ডার্ক হর্স বা চমক, সেই আর্দা গুলার আর কেনান ইলদিজদের তুরস্ক এখন এক দুঃস্বপ্নের নাম। বিশ্বকাপের ইতিহাসে ১৯৬৬ সালের পর এটাই রেকর্ড- দুই ম্যাচে সর্বোচ্চ ৬২টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি তুরস্ক! অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর প্যারাগুয়ের ১০ জনের দলের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ক্যারিবীয় দেশ হাইতির কপাল পুড়েছে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। দুই ম্যাচে কোনো গোল না করেই ৮৩ নম্বর র‍্যাংকিংয়ের দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।

এদিকে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল তিউনিসিয়া। তবে নতুন ত্রাতা হার্ভে রেনার্ড ডাগআউটে এসেও ভাগ্য বদলাতে পারেননি। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তারা। টানা দ্বিতীয় হারে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকার দলটির।

বিশ্বকাপের নবাগত দল জর্ডান গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো কঠিন গ্রুপে পড়েও দুর্দান্ত লড়াই করেছে। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারার ম্যাচে আলি ওলওয়ান জর্ডানের পক্ষে বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলটি করেন। পরের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজার আল রাশদানের গোলে প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর