1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পঠিত
world-cup-15849
  • স্পোর্টস ডেস্ক ::

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচ জয়ের পরও সেমিফাইনাল নিশ্চিত ছিল না দক্ষিণ আফ্রিকার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের দাপুটে জয়ের পর দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট নিশ্চিত হলো প্রোটিয়াদের। এদিকে সবার আগে সেমিতে উঠেছে ইংল্যান্ড।

ভারত-জিম্বাবুয়ে ম্যাচের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ২ জয়ে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। সমান ২ করে পয়েন্ট অর্জন করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে অবস্থান উইন্ডিজের, তিনে আছে ভারত। আর কোনো পয়েন্ট অর্জন না করা জিম্বাবুয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

এই গ্রুপের প্রত্যেক দলের একটি করে ম্যাচ বাকি। জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ হারলেও কোনো সমস্যা নেই প্রোটিয়াদের। আর জিতলে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হবে তাদের। হারলেও সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। তখন তাকিয়ে থাকতে হবে ভারত-উইন্ডিজ ম্যাচের জয়ী দলের নেট রানরেটের দিকে।

এদিকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সহজ সমীকরণ। দুদলের মধ্যকার ম্যাচে যারা জিতবে, তারাই পরের রাউন্ড নিশ্চিত করবে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে সেমিতে উঠে যাবে ক্যারিবীয়রা।

আজ সুপার এইটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত ও জিম্বাবুয়ে। অভিষেক-পান্ডিয়ার ফিফটি এবং তিলক-সূর্যকুমারদের ক্যামিও ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে এটার অবস্থান দুই নম্বরে। রান তাড়া করতে নেমে ব্রায়ান বেনেটের ৯৭ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৮৪ রান তোলে জিম্বাবুয়ে। ভারত জিতেছে ৭২ রানে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর