1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রিকেটার নাঈমকে পুলিশের হেনস্থা রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত
bangladesh cricket-30

দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক::


চলতি এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। আজ (শুক্রবার) নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। শেষটা জয়ে রাঙাতে চায় টিম টাইগার্স। কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

পারিবারিক কারণে মুশফিকুর রহিম দলত্যাগ করায় আজ নিশ্চিতভাবেই বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। কেননা মুশফিকুর রহিম না থাকায় তার জায়গায় নতুন করে যুক্ত হবেন আরও একজন।

অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান ভারতের বিপক্ষে একাদশ নিয়ে বলেন, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু নাও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলেও হতে পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। খেলা শুরুর পরে আসলে ভালোভাবে বোঝা যাবে। এর আগে শুধু ধারণাই করা যাবে। আসলে কম্বিনেশনে স্পিন থাকবে। শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে।’

তবে ধারণা করা হচ্ছে একাদশে ফিরতে পারেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বিজয়কে। সেক্ষেত্রে তিনে খেলবেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয়ে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। এছাড়া সাতে থাকতে পারেন শামীম পাটোয়ারী। আট নম্বরে মেহেদী হাসান মিরাজ।

নয়, দশ এবং এগারোতে দেখা যাবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামকে। হাসান মাহমুদকে এদিন একাদশের বাইরে রাখার সম্ভাবনা রয়েছে, যে কারণে একাদশে ফেরার প্রবল সম্ভাবনাই ফিজের। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড বিবেচনায় এমন সিদ্ধান্ত আসার সম্ভাবনাই বেশি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর