1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পঠিত
moniramur-15318

তপন চক্রবর্তী ::


যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাযায়, তিনি নড়াইল থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ বাজারে এমন হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন বলেও জানাযায়।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জনাকীর্ণ বাজারে এই হত্যাকাণ্ডের পর ঘাতকদের আটকে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পেশাগত কোনো বিরোধ বা অন্য কোনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর