1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি- সংসদে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা! খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা কয়রায় কৃষকের মুখে হাসি, পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া চীন ও রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে, দাবি ইরানের

মনিরামপুরে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে- শহীদ ইকবাল হোসেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পঠিত
monirampur-15321
  • উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদ ইকবাল হোসেন বলেছেন, মনিরামপুর উপজেলার প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোটপ্রার্থনা করতে হবে।

আমি আপনাদের কাছে ওয়াদা করছি আগামী সংসদ নির্বাচনে বিজয় লাভ করলে মনিরামপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তিনি মঙ্গলবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অয়োজিত আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

monirampur-15322

অনুষ্ঠানে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শামছুজ্জামান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নিস্তার ফারুক, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান, বিএনপি নেতা এনামুল হক সোহান, আবু সাঈদ, মাস্টার শামসুজ্জামান, আলমগীর সিদ্দিক, নজমুল শাহাদাত, আসাদ, হোসেন বিডিআর সহ খেদাপাড়া ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শত শত সাধারণ ভোটাররা।

মতবিনিময় সভা শেষে মাওলানা মহাসিন এর পরিচালনায় “গণতন্ত্রের মা” বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর