1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

মাকে সাথে নিয়ে পুরস্কার গ্রহণ করলেন জেলার শ্রেষ্ঠ করদাতা রাজু গুপ্ত

  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত
Pic-3986

মোঃ আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী) দিনাজপুর::


দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়কর দাতা নির্বাচিত হয়েছেন ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাজু কুমার গুপ্ত।

বুধবার (১৩ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের বিনোদন কেন্দ্র চিকলী ওয়াটার পার্কের কনভেনশন হলে সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স‌র্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন ‌তাঁর মা শা‌ন্তি দেবী সহ তি‌নি। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ।

রংপুর অঞ্চলের কর কমিশনার শাহীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর কমিশনার ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল ইসলাম মিলন ও রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি (পলি)।

“জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরষ্কার প্রদান নীতিমালা-২০০৮” অনুযায়ী ২০২২-২৩ কর বছরে কর অঞ্চল-রংপুরের অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশনসহ বিভা‌গের ৭টি জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী‌দের ম‌ধ্যে ফুলবাড়ী গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্তসহ মোট ৫৬ জন করদাতাকে ক্রেস্ট, পরিচিতি কার্ড এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।

এ‌দি‌কে গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত জেলার সেরা আয়কর দাতা ও তাঁর ছোট ভাই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হওয়ায় প্রশংসায় ভাস‌ছে স্বনামধন্য এ প্র‌তি‌ষ্ঠান‌টি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর