1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত
madaripur-4060

মাদারীপুরের কালকিনিতে ইস্কান্দার খা (৬৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালি এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে দুপুর ১২টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইস্কান্দার খা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামের আমির খার ছেলে। তিনি মাদারীপুর-৩ (কালকিনি) আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর ঈগল পাখি প্রতীকের মিছিলে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপের সমর্থকরা হামলা চালান। এতে ঈগলের সমর্থক ও পথচারীসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের কাটতে না কাটতেই শনিবার ভোরে ঈগল প্রতীকের সমর্থক ইস্কান্দার খা ফজর নামাজ পড়ে সূর্যমনি বাজারে যাওয়ার পথে নৌকার সমর্থকরা তাকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর