1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মাসে ২৫ লাখ রুপিতে বেতনভূক্ত স্ত্রী হিসেবে চেয়েছিলেন অভিনেত্রীকে!

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৬৩ বার পঠিত
অভিনেত্রী নিতু চন্দ্র

অভিনেত্রী নীতু চন্দ্র। ২০০৫ সালে ‘গরম মাশালা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘ট্রাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে পাওয়া এক অদ্ভুত প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নীতু চন্দ্র জানান, তিনি যখন কেরিয়ারের তুঙ্গে এক ব্যবসায়ী তাকে স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে বেতনভূক্ত। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয় তাকে। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমাকে নিজের বেতনভূক্ত স্ত্রী বানাতে চেয়েছিলেন সেই ব্যবসায়ী। বলেছিলেন, মাসে ২৫ লাখ রুপি দেবেন।’

অভিনয় কেরিয়ারে শুরুটা যেভাবে করেছিলেন সেই অনুযায়ী পরবর্তী সময়ে সিনেমায় খুব বেশি সুযোগ পাননি নীতু। এ নিয়ে তার আক্ষেপও রয়েছে। তিনি বলেন, ‘আমার গল্পটা একজন সফল অভিনেতার ব্যর্থতার কাহিনি। ১৩ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষের সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ আমার কাছে কাজ নেই, অর্থ নেই।’

হিন্দি সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এমনকি ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন নীতু চন্দ্রা। তার রপালি জগতে অভিষেকও হয় তেলেগু ভাষার ‘বিষ্ণু’ সিনেমার মাধ্যমে। গত বছর ‘নেভার ব্যাক ডাউন: রিভোল্ট’ সিনেমার মাধ্যমে হলিউডে তার অভিষেক হয়েছে। জানা গেছে, তার হাতে আরো দু’টি প্রজেক্ট রয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর