1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
munsigang-16689
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার এলাকায় ফুটপাত ও সড়কের ড্রেন দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

শনিবার (৬ জুন) সকাল ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মোঃ মাসুদুর রহমান। অভিযানে ফুটপাত ও ড্রেন দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত ও ড্রেন দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং জনদুর্ভোগ বাড়ছিল। উচ্ছেদ অভিযানের ফলে পথচারীদের চলাচল সহজ হবে এবং এলাকার পরিবেশ ও যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অভিযান চলাকালে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর