1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পঠিত
misigan-16432
  • শফিক রহমান, মিশিগান (আমেরিকা) ::

দীর্ঘ ১৫ বছর থেকে মিশিগানে বিএনপির কমিটির কোনো কাউন্সিল নেই, নতুন নেতৃত্ব নেই, এক চেহারায় ১৫-১৬ বছর কেটে গেলেও কাজের কোনো অগ্রগতি নেই। নতুন নেতৃত্ব ফুটে উঠেনি ও বিএনপিকে যারা ভালোবেসে মিশিগান বিএনপির বর্তমান নেতৃত্বের উপর তাদের অনিহা ও অনাস্থার কথা তুলে ধরেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে।

গতকাল ২৫ এপ্রিল (শনিবার) দুপুর ২টায় ওয়ারেন সিটির স্পাইসি রেষ্টুরেন্টে, মিশিগান বিএনপির সিনিয়র ও তরুণ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে সাবেক সহ-সভাপতি হাবিব আহমদ লিখিত বক্তব্যে বর্তমান কমিটির উপর অভিযোগ তুলে বলেন,
মিশিগান বিএনপির কার্যক্রম নিয়ে অভিযোগ আছে, কর্মীদের অনিহা আছে। তারা গত স্বৈরাচারী আমলে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি বরং স্থানীয় আওয়ামী নেতাদের তোষামোদি করেছে এবং ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিয়েও যথেষ্ট হতাশায় ভোগছেন কর্মীরা।

নির্বাচনে মিশিগানে বিএনপির হাজার হাজার কর্মী সমর্থক থাকা সত্ত্বেও নেতারা ব্যালট ভোট কাস্টিংয়ে চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে। মিশিগানে জা*মাত নেতার অশালীন বক্তব্যের উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ না করা, প্রয়াত খালেদা জিয়ার নামে হ্যামট্রামিক সিটিতে রাস্তার নামকরণ নিয়ে বিভ্রান্তিসহ আওয়ামীলীগ পুনর্বাসনে ব্যাস্ত থাকা। এসব অভিযোগ সামনে নিয়ে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের দাবি জানান সংবাদ সম্মেলনে।

সম্মেলনস্থলে আরও উপস্থিত ছিলেন মিশিগান স্টেইট বিএনপির সাবেক সভাপতি সিনিয়র নেতা মুজিব আহমদ মনির ও মিশিগান বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাসিদ ও সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার, সেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাশেম মুরশেদ ও মারুফ আহমদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বার্তা প্রেরক-

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর