1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত
munsigang-16674
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে নিজ চাচার বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানিক খাঁন (২৪) রাউৎভোগ গ্রামের আবু তাহের খাঁনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে মানিক তার চাচা বিপ্লব খাঁনের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি ঘর থেকে বের হওয়ার সময় চাচা কারণ জানতে চাইলে গরম লাগছে বলে বাইরে যাওয়ার কথা জানান। পরে ভোরে পরিবারের সদস্যরা তাকে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি টংগীবাড়ী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

টংগীবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর