1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জের মিরকাদিমে চার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পঠিত
munsigang-১০৯৫৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি :


মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা ভবন সংলগ্নে ফার্নিচার পট্টিতে আগুনে পুড়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সদর ও কমলা ঘাট বন্দরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও স্থানীয় জনতা এবং রেডক্রিসেন্টের একটি সেচ্ছাসেবি টিম। সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানজির জানান,

গতকাল ৮ ই ফেব্রুয়ারি রোজ শনিবার রাত ১০ টার কিছুক্ষণ আগে আগুন লাগার ঘটনা শোনে তারা ঘটনা স্থলে পৌঁছান। প্রায় দেড় ঘন্টার অবিরাম চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

তিনি জানান,একটি সাউন্ড সিস্টেমের দোকান থেকে আগুন লেগে পাশের কাঠ,ফার্নিচার ও ফলের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আশে পাশের ফার্নিচারে দোকানগুলো রক্ষা করা যেতো না।

তিনি জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং ক্ষতির পরিমান এগুনো নিরুপন করা যায়নি।

অন্যদিকে সাউন্ড সিস্টেম দোকানের স্বত্বধিকারী মহিউদ্দিন মিয়া অভিযোগ করেন, শত্রুতাবসত কেউ তাঁর দোকানে আগুন লাগিয়ে দিয়ে তাকে নি:স্ব করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর