1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদে বিল: অনলাইনে জুয়া-বেটিংয়ে ৭ বছরের জেল জলবায়ু সংক্রান্ত বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা মণিরামপুরে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রার্থনায় অংশ নিলেন ভার্টিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
munsigang-10586

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


কেক কাটা ও প্রার্থণা সভার মধ্য দিয়ে জেলার একমাত্র খ্রিস্টান সম্প্রদায় সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে সাধু যোসেফ গির্জায় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উৎসব শুরু হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টায় ভার্টিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল কেক কাটা ও প্রার্থনায় অংশ নেন।

এসময় একে অপরকে কেক খাইয়ে দেন। এ উৎসবে শিশুসহ খ্রিস্টান সম্প্রদায়,প্রশাসন, নানা বয়সের মানুষ যোগ দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)কাজী হুমায়ুন কবির, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, সাধু যোসেফ গির্জার ফাদার কমল কোড়াইয়া, শুরপুর ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান ও প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি সজল জন পিরীজ, খোকন লিনুস কস্তাসহ খিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে গির্জাসহ বাড়িঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। গির্জাসহ বাসা বাড়িতে আলোকসজ্জা ও রঙ-বেরঙ এর স্টার এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে বাড়িতে আয়োজন করা হয়েছে নানা বর্ণের সুস্বাদু খাবার। অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।

সাধু যোসেফ গির্জার ফাদার কমল কোড়াইয়া বলেন, “যিশু জন্মেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব হয়েছিল সবার মধ্যে আলো ছড়িয়ে দিতে। সেই আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।”

নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের জন্য প্রশাসন থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিশ্চয়নে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহিত হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, স্থানীয় খ্রিষ্টান ধর্মালম্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় করা হয়েছে। যেসকল এলাকায় খ্রিষ্টান ধর্মালম্বী মানুষ বেশি বসবাস করে ঐসকল এলাকাসমূহে নিয়মিত টহল ও নজদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর