1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে ট্রাকে আগুন, পুড়লো মালামাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত
munsigang-14595
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে আনারপুরা এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।

গজারিয়া ফায়ার সার্ভিস জানায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ট্রাকটিতে আগুন লাগে। ট্রাকটি পেপার তৈরির ফোকার গাইড সরঞ্জাম বহন করছিল। এতে ট্রাকের কিছু অংশ ও তাতে থাকা মালামাল পুরোপুরি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাদের তৎপরতায় প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এটি উশৃঙ্খল জনতার আগুন লাগানোর ঘটনা হতে পারে।

ঘটনার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা বলা কঠিন তবে একটি ট্রাকে আগুন লেগেছে। এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশি তৎপরতা বাড়িয়েছি।”

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর