1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে দু’ সপ্তাহে চতুর্থ দফায় ২৭টি কবর খুঁড়ে ১১টি কঙ্কাল চুরি!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত
11114
লিটন মাহমুদ,দীপ্ত নিউজ, মুন্সীগঞ্জ:


মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানে অন্তত ২৭টি কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী ) রাতে চোর চক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তান্ডব চালায়।
স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে গিয়ে ২৭ টি কবর খোঁড়া দেখতে পান। পরে সে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখেন সেখানকার সাতটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোর চক্র। এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও করব খুঁড়ে ১১ টি খুলি এবং একই উপজেলার চারি গাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়। এ নিয়ে গত দু’ সপ্তাহে চতুর্থ দফায় শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় উদ্বিগ্ন সেখানকার সর্ব সাধারণ।
এব্যাপারে মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) এএসপি আনিসুর রহমান জানান, অজ্ঞাত চোর চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারে আজ থেকে জোর পুলিশি অভিযান পরিচালনা করা হবে। দ্রুত জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হবেন বলে আশ্বস্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর