1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত
16438

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জ সদরের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উক্ত খেলা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা আক্তার, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
উক্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল খেলায় বালকদের মধ্যে পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকাদের খেলায় সুখবাসপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চরকেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর