1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ফেনসিডিল সহ আটক ৩

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত
munsigang-14679
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা শাখার তথ্য সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর