1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সীগঞ্জে বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবীতে মানব বন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত
munsigang-9895

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ::


জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হক্কানী বলেছেন, জুলাই মাস ছাত্র- জনতার বিজয়ের মাস। হাজার হাজার ছাত্র- জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসন মুক্ত হয়েছে। দেশকে দূর্নীতি, দু:শাসন মুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। অনতিবিলম্বে এই ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিল করতে হবে। সেই সাথে ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে “গণহত্যার বিচার, শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

সভাপতি তার বক্তব্যে জুলাই গণহত্যার বিচারসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ দ্রুত ফিরিয়ে আনারও দাবি জানান।

জাতীয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারী ডা. সোহেল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের নিকট দাবী জানানো হয়। মানববন্ধন শেষে জুলাই আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দুআ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা সোহরাব হোসাইন এসিন্ট্যানার্স-ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমদাদুল্লাহ হক্কানী সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম, গাজী রফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদকে, মোঃ কাওসার হামিদী সাংগঠনিক সম্পাদক, যুুব আন্দোলন, হাফেজ মাওঃ মুফতী-আঃসালাম।

সাধরণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ, সদর থানা, মাওলানা সিদ্দিকুর রহমান কাসেমী,জাতীয় শিক্ষক ফোরাম, আইন বিষয়ক সম্পাদক, মাওঃ আঃ হাকীম, জাতীয়- শিক্ষক ফোরাম আলিয়া মাদরাসা, সম্পাদক, হাজী বদরুজ্জামান বাংলাদেশ মুজাহিদ কমিটি, মোঃ তানভীর বাহাদুর শাহ, মোঃ ইবরাহীম খালিল সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

দীপ্ত নিউজ/এসকে-ডি/লিটন

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর