1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লা: লেফ: মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ের ধারা অব্যাহত

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পঠিত
munsigang-football-10728

রহমতগঞ্জ এমএফএস ৩-১ গোলে পরাজিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসকে ৩-১ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সাদা-কালোরা।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জ থেকে ৬ পয়েন্টে এগিয়ে।

ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারের পর মনোবল কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল মোহামেডানের। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরোপুরি ভিন্ন চেহারার এক দলকে দেখা গেছে। আজকের ম্যাচে প্রথমার্ধে সমান তালে লড়াই করলেও মোহামেডানের আক্রমণ ভাগ রহমতগঞ্জের রক্ষণে চাপ তৈরি করতে সক্ষম হয়।

ম্যাচের ৪৫ মিনিটে তরুণ ফরোয়ার্ড রাজু আহমেদ জিশানের গোলের মাধ্যমে মোহামেডান এগিয়ে যায়। যদিও এই গোল নিয়ে রহমতগঞ্জের আপত্তি ছিল, রেফারি অফসাইডের অভিযোগ আমলে নেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জ পেনাল্টি পেলেও মোহামেডানের গোলকিপার সুজন হোসেন নাবিব নেওয়াজ জীবনের নেয়া শট রক্ষা করে দলকে এগিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধে মোহামেডানের আক্রমণ আরও তীব্র হয়। ৬৪ মিনিটে বদলি খেলোয়াড় আরিফ হোসেনের ক্রস থেকে সোলেমান দিয়াবাতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৮ মিনিটে ইমানুয়েল সানডে তৃতীয় গোলটি করে ম্যাচের ফলাফল কার্যত নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর