1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা

মুন্সীগঞ্জে রণক্ষেত্র, গুলিতে নিহত -২

  • প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
munsigang-9706

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট এলাকা। রোববার (৪ আগস্ট) সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। সেখানে গোলাগুলি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কাজে যাওয়ার পথে দুই নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এদিকে ত্রিমুখী সংঘর্ষে সাত জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

গুলিবিদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যবেক্ষণ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

munsigang-9707

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

পরে সকাল ১০টার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়।

আন্দোলনকারীরা মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এখনও শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর