1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ৬৭ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ! কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব :আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী দা.বা. শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’-চিফ প্রসিকিউটর কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাইকগাছায় মাদক কারবারিসহ আটক ৭,সামারি ট্রায়ালে ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযান আটক ১৮

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত
munsigang-11320

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় পরিসরে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

২১শে মার্চ শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. রাজন ইসলাম (২২),আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা. সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক(৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো.নিরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫),মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো.রাকিব হোসেন (৩৪), দুলাল বেপারী (২২), মো.জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লাা (১৯)।

অভিযানটি পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদদীন এবং এতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—ইয়াবা: ৭৩০ পিস, হেরোইন: ২০ গ্রাম,আইস (ক্রিস্টাল মেথ): ৪ গ্রাম,গাঁজা: ১০০ গ্রাম মাদক বিক্রির নগদ অর্থ ও স্বর্ণালংকার ।

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া অভিযানে অংশ নেন লৌহজং সহকারী কমিশনার (ভূমি),বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), লৌহজং থানা ও পদ্মা উত্তর থানার পুলিশ সদস্যরা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

এদিকে দীর্ঘদিন ধরে গোয়ালিমান্দ্রা মাদক ব্যবসার জন্য কুখ্যাত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী,এই এলাকা মাদক কারবারিদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যেখানে ইয়াবা, হেরোইন, আইস ও গাঁজার অবৈধ বেচাকেনা চলত।

এবং বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি হওয়া মালামাল ক্রয় বিক্রয় করা হতো, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে এই বড় ধরনের অভিযান পরিচালনা করে।

আটককৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান চালিয়ে গোয়ালিমান্দ্রাকে মাদকমুক্ত করা হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর