1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত
Munsigonj-10868

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ‘বিনা লাভের’ দোকানের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। ব্যাতিক্রমী এই উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য কিনতে পারছে সাধারণ মানুষ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের সুপার মার্কেট এলাকায় স্টুডেন্টস অব মুন্সিগঞ্জ নামের সংগঠনের ব্যানারে এ দোকান বসে।

দোকানে বিভিন্ন ধরনের শাক-সবজি, ডিম-আলুসহ ১৫ রকম নিত্যপণ্য নিয়ে বসে। খোলাবাজার থেকে কম মূল্যে এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

সংগঠনের সদস্য শিক্ষার্থী লালন জানান, পাইকারি দামে বিক্রির কারনে সবকিছু কম দামে কিনতে পারছেন ক্রেতারা। সমাজের এমন অনেক মানুষ আছে তাদের জন্য ২০-৫০ টাকাও যদি বাঁচে সেটিও অনেক কিছু৷ সে জায়গা থেকেই এমন উদ্যোগ। ভোর থেকে এক-দেড় ঘণ্টা এই বাজার চালু থাকবে।

উদ্যোক্তাদের একজন সোহাগ আহমেদ জানান, এখানে কোনো লাভ রাখা হচ্ছে না। এটি সেচ্ছাসেবী কার্যক্রম হিসাবে চলবে। বাজারে শাক-সবজি ও নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর