1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা! ৫ আগষ্টে সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দু’ আসামী গ্রেফতার শার্শায় এসএসসি-দাখিলে ফল বিপর্যয়, ৩শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ! জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর

মুন্সীগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু :১ দিনে নামজারী সহ নানা সেবা

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
munsigang-12170

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


“নিয়মিত ভূমি উন্ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” স্লোগানে সারাদেশের সাথে একযোগে মুন্সীগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি বের হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালেক্টর মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

পরে কালেক্টরেট ভবনের নিচে মেলার উদ্ধোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় রাজস্ব, রেকর্ডরুম, ভূমি অফিস, ই-নামজারীসহ ৭টি স্টলে স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহর সভাপতিত্বে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান, জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দিন প্রমুখ।

অতিথিরা জানান, মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা গ্রহীতারা সঠিক তথ্য পাবে। এতে একদিকে ভূমির বিষয়ে ভীতি দূর ও সচেতনতা তৈরি হবে। অন্যদিকে তৃতীয় পক্ষ বা দালালদের দৌরাত্ম নির্মূল করা যাবে। এতে সঠিকভাবে ও সঠিক সময় যথাযথ ভূমি সেবা পেতে পারবে। পাশাপাশি মেলায় ১ দিনে নামজারি সহ বিভিন্ন সেবা পাবে আগত সেবা গ্রহিতারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর