- দীপ্ত নিউজ ডেস্ক::
দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। ৭ গোল নিয়ে আছেন যৌথভাবে শীর্ষে। এখনও আর্জেন্টিনার এক্স-ফ্যাক্টর তিনি। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসর ম্যাচে চোখ থাকবে তার ওপর।
এমন ম্যাচের আগে মেসিকে নিয়ে অবশ্য বাড়তি চাপ নিতে নারাজ মিসর শিবির। মিসরের সহকারি কোচ ইব্রাহিম হাসান নিজেদের শক্তির ওপর ভরসা রাখার নির্দেশ দিয়েছেন দলকে।
ইব্রাহিম হাসান বলেন, ‘প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের খেলা খেলতে বলেছি ছেলেদের। তাদের মেসি আছে, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং ২৬ জন মেসি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে লড়াইয়ের। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য কেউ, আমরা নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি।’
বিশ্বকাপের নকআউট পর্বে লড়াই শুধু কৌশলের নয়, শারীরিক সক্ষমতারও বড় পরীক্ষা। অতিরিক্ত সময়ের ক্লান্তি, চোটের শঙ্কা এবং একাদশ নির্বাচন সব মিলিয়ে শেষ ষোলোর ম্যাচের আগে আলোচনা চলছে মেসিকে নিয়ে।
মেসিকে নিয়ে দুশ্চিন্তার কারণ, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে সংঘর্ষের পর তার মাথায় ফোলাভাব দেখা যায়। এরপরও পুরো ম্যাচ খেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি অবশ্য জানিয়েছেন, সামান্য ব্যথা থাকলেও তিনি ভালো আছেন। মিসরের বিপক্ষে শুরু ধেকে মেসিকে নিয়েই মাঠে দেখার ব্যাপারে আশাবাদী দল