1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

রাজশাহীর বাগমারায় হামলার ঘটনায় সংবাদসম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ বার পঠিত

রাজশাহীর বাগমারায় জমিজমা সংক্রান্তে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, ভূক্তভোগী মো: আব্দুল হাকিম সোনার।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ বাজারে আমার জামাই মোঃ নবিউল ইসলামের ক্রয়কৃত জমির উপর মোঃ কায়েম উদ্দিন, হাবিবুর রহমান, লতিফের নেতৃত্বে অজ্ঞাত পরিচয় ১৫/২০ জন জোরপূর্বক একটি টিনসেট ঘর তৈরি করেন।

ঘটনার পরের দিন দামনাশ বাজারে একটি চায়ের দোকান থেকে বেরুনোর সময় মোঃ কায়েম উদ্দিন, হাবিবুর রহমান, লতিফসহ অজ্ঞাত পরিচয় ১৫/২০ জন ব্যাক্তি ব্যক্তি আকষ্মিক তার উপর হামলা করে।

্এসময় তারা তাকে ইট, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় উপরে পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে হামলাকারীরা তাকে ও তার জামাইকে প্রাণ নাশের হুমকি অব্যাহত রেখেছে। এমন অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামগ্রিক ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। তবে এত কিছুর পরও থানা পুলিশ কোন ব্যাবস্থ গ্রহন করছেননা বলেও অভিযোগ করা হয়।

এসময় তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর