1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

রিক্সাভ্যানের চাকায় শাড়ী পেচিয়ে যাত্রীর মৃত্য

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত
orna-11069

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


সৈয়দপুরে ডায়াবেটিস পরীক্ষা করতে গিয়ে রিক্সাভ্যানের চাকায় শাড়ি পেচিয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপর ১ টার দিকে শহরের প্রাণ কেন্দ্র পাঁচমাথা এলাকার সবজিবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রুখসানা আক্তার (৫৫)। তিনি শহরের হাতিখানা ক্যাম্পের রং মিস্ত্রি মুক্তার হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যাত্রী (রুখসানা) ব্যাটারী চালিত রিক্সাভ্যানে চড়ে ডায়াবেটিস পরীক্ষা করতে শহরে আসছিলেন।

এসময় পাঁচমাথা মোড়ে পৌছুলে অসাবধানতায় তাঁর শাড়ির আঁচল ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আহত হন। সাথে সাথে স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নীরিক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের সদস্যরা বলেছেন তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

হয়তো সুগার বেশি হওয়ায় তিনি মাথা ঘুরে ভ্যান থেকে রাস্তায় পড়ে যান। ভ্যানের চাকার সাথে শাড়ী পেচানোর কোন ঘটনা ঘটেনি। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়েছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি। পরিবারের লোকজন লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর