- ক্রীড়া ডেস্ক ::
চলতি বিশ্বকাপে অন্যতম আলোচনায় রেফারিং। নকআউট পর্বে এসে যা আরও জোরালো হয়েছে। সবচেয়ে বেশি যে কথা ভাসছে বাতাসে, সেটি আর্জেন্টিনার প্রতি রেফারির পক্ষপাতিত্ব নিয়ে। তবে, সেসব উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, পক্ষপাতের কোনো সুযোগই নেই। বিশেষ করে ভিএআরের যুগে।
স্কালোনি বলেন, ‘ভিএআরের যুগে এসে পক্ষপাতিত্ব করা খুবই কঠিন। এখানে কোনো কিছুর ভিন্ন ব্যাখ্যার সুযোগ নেই।’
আর্জেন্টিনা কমিটির দল, বাড়তি সুযোগ পায়, এসবই সামাজিক মাধ্যমেের সৃষ্টি বলে মনে করেন স্কালোনি। আলবিসেলেস্তে বসের মতে, ফুটবলে বিশেষ সাহায্য বলে কিছু নেই।
এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার অভিযোগ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের তৈরি। ফুটবলে কোনো বিশেষ সাহায্য বলে কিছু নেই। ২০২৬ সালে এত প্রযুক্তির মধ্যে সেটা সম্ভবও নয়। এখন ছোট বিষয়ও সামাজিক মাধ্যমে অনেক বড় করে দেখা হয়। ১৯৮৬ বিশ্বকাপেও মানুষ বলত আর্জেন্টিনা নাকি বাড়তি সুবিধা পাচ্ছে। এসব কথা আমাদের কাছে নতুন কিছু নয়।’