1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

শরীরে আগুন দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত
jubolig-11624

দীপ্ত নিউজ ডেস্ক::


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (৩০) শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আশিকুর রহমান উপজেলার দড়িগাঁও এলাকার মোশাররফ হোসেনের মেজো ছেলে। তিনি সম্ভুপুরা আওয়ামী যুবলীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন আশিকুর রহমান। তখন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা। এরপর তাকে জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, যুবলীগ নেতা আশিকুর রহমান তিন দিন আগে শরীরে আগুন দেন। তাকে জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার পর তিনি আজ মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর