1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি- সংসদে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা! খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা কয়রায় কৃষকের মুখে হাসি, পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া চীন ও রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে, দাবি ইরানের

শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম -সমাজকল্যাণ সচিব

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত
khulna-15366
  • শেখ মাহতাব হোসেন ::

খুলনা, (১০ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে মাদকের মতো মহামারির হাত থেকে সমাজকে মুক্ত করা সম্ভব।

তিনি আজ (শনিবার) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরাধীন খুলনা বিভাগের আবাসিক প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সমাজকল্যাণ সচিব বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। যার উপকারভোগীর সংখ্যা প্রত্যক্ষ ও পরক্ষোভাবে প্রায় ১ কোটি ২৩ লক্ষ জনগণ। প্রতিবছর সমাজসেবা অধিদপ্তর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, তাতে আমাদের শিশুরা অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।

তিনি আরও বলেন, আমাদের এই শিশুদের জন্য আমরা যেসব সুবিধা প্রদান করে থাকি তা অপর্যাপ্ত। এই সুবিধার পরিধি আরো বৃদ্ধির প্রয়াস চলমান থাকবে।

আপনারা জানেন যে, আমরা এসব শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করে থাকি। শুধু লেখাপড়া করলে হয়তো সে বেঁচে থাকবে কিন্ত মনের খোরাক পূরণ হবে না।

আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটু হলেও আমাদের এই সন্তানদেরকে চারদেওয়ালের বাহিরে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো: কামাল উদ্দিন বিশ্বাস, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর
আলম ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।

khulna-15367

দুই দিনব্যাপী খুলনা বিভাগের ১০ জেলার ১৫টি শিশু পরিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে শিশু পরিবারের শিশুরা কুচকাওয়াজে অংশ নেন।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ মহেশ্বরপাশা ছোটমনি নিবাস পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর