বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শেখ হাসিনার শোক বার্তা শিরোনামের পোস্টে লেখা হয়েছে, ‘খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার, বিশেষ করে ছেলে তারেক রহমান ও দলের সমর্থকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি আল্লাহ তাঁদের ধৈর্য ও কঠিন সময় মোকাবিলার শক্তি দেবেন।’ সূত্র-দ্য হিন্দু