1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপির যৌথ সভায় আসাদুজ্জামান মিন্টু পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন সুন্দরবনে কোস্টগার্ডের সাথে দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত অন্তর নিহত

শেষ কিকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে তুরস্ক বিজয়ী

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত
turkey-win-১৬৮৪৯
  • স্পোর্টস ডেস্ক ::

ম্যাচের শেষ কিকে কান আইহান গোল করলেন। যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে এই বিশ্বকাপের একমাত্র জয় পেল তুরস্ক।

তৃতীয় মিনিটে গোল করেন অস্টন ট্রাস্টি। আমেরিকানদের হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে সেবাস্তিয়ান বারহাল্টার সমতা ফেরান। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতোমধ্যে ‘ডি’ গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করেছিল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি। কোচ মাউরিসি পচেত্তিনোর দল আগামী বুধবার শেষ ৩২ এ বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে।

আগেই গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করায় বেঞ্চের শক্তি পরীক্ষা করেন পচেত্তিনো। একেবারে দ্বিতীয় সারির দল নামান তিনি। ৯ জনকে নতুন করে শুরুর একাদশে রাখেন আর্জেন্টাইন কোচ। ৫৮তম মিনিটে মাঠে নামেন ক্রিস্টিয়ান পুলিসিক। কাফ ইনজুরির কারণে আমেরিকানদের প্রথম ম্যাচের প্রথমার্ধের পর থেকে খেলেননি এই তারকা।

ইতোমধ্যে বাদ পড়া তুরস্কের হয়ে প্রথমার্ধে দারুণ পারফরম্যান্স করেন আর্দা গুলার ও ওরকুন ককসু। স্টপেজ টাইমের অষ্টম মিনিটে কান উজুন ব্যাকপোস্টের ফাঁকা জায়গায় বল পান এবং গোলকিপার ম্যাট টার্নারকে ফাঁকি দিয়ে বল বাড়ান আইহানের কাছে, তারপর জালে বল জড়ায়।

‘ডি’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র। আরেক ম্যাচে অস্ট্রেলিয়া প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব উতরে গেছে। সম্ভাবনা আছে প্যারাগুয়েরও।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর