1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

শ্রীনগরের ভষ্মীভূত শতাধিক দোকান পরিদর্শনে উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দ

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত
adviser12065

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুরে ছাই হয়ে গেছে ।

গতকাল বৃহস্পতিবার রাত পৌণে ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মধ্য অংশের কাপড়পট্টি মুরগগীপট্টি, গুরপট্টি, ডাল পট্টি, নিমকি পট্টি ও বানিয়া পট্টিসহ চারটি গলির প্রায় শতাধিক দোকান ভস্মীভূত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস প্রায় তিন ঘন্টা প্রানান্তকর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানায়, ঘটনাস্থলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। আগুনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন মহাল পরিদর্শনের জন্য সকাল ১১ টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রীনগর বাজারে আসেন।

সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এরপর থেকে পর্যায়ক্রমে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বি এন পির সভাপতি আলহাজ্ব মমিন আলী , সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি ও জেলা কমিটির সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ , শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন।

দুপুর ১ টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান , জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন , সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল , অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান, ওসি শাকিল আহাম্মেদ,  এসময় আর উপস্থিত ছিলেন, শ্রীনগর সদর ইউ পি চেয়ারম্যান তাজুল ইসলাম, আবুল কালাম কানন, বাজার কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টিটুসহ বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর