1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সংখ্যালঘুর ধান কেটে নিতে চক্রান্তের প্রতিবাদে পাইকগাছায় সাবে এমপি বাবুর দুই মামার বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
paikgacha-manobbondhon-10424

 

  • নিজস্ব প্রতিবেদক::

খুলনার পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির ধান কেঁটে নিতে চক্রান্তের প্রতিবাদে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর দুই মামার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জমির মালিক দাবীদার সুদীপ্ত কুমার বর্মন (সঞ্জয়), মোঃ হুমায়ুন কবির সরদার, মোঃ হারুন অর রশিদ, ভবসিন্ধু ঘোরামীসহ বর্গাদার হিরন্মময় মন্ডল, বিধান বর্মন ও কৃষ্ণপদ বর্মন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, তারা হিন্দু সম্প্রদায়ের লোক। তাদের গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজার ৩২ বিঘা জমি রয়েছে। যা ২০১৮ সালে আক্তারুজ্জামান বাবু এমপি থাকাকালীন সময়ে তার মামা আয়ুব খান, আবুল কালামরা জবর দখল করে নেয়। ২০২৪ সালের ৫ই আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পর তারা জমি পুনরুদ্দখল করে আমন ধান চাষ করেন। সেই পাকা ধান কেঁটে নেয়ার জন্য আয়ুব খানরা পুনরায় চক্রান্ত করছে।

এ বিষয়ে প্রতিপক্ষের পক্ষে মালেক গাইন বলেন, এই জমির প্রকৃত মালিক এম এম শহিদুল ইসলাম। তার জমি আমরা ১১ জন বর্গা চাষ করি। কারা কেন মানববন্ধন করছে এটা তারাই জানেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর