1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে? পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ আকস্মিক লতা বুনিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় ও মন্দির পরিদর্শনে ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়রায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিনকে সংবর্ধনা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত কয়রায় বাঘ বিধবা নারীদের মাঝে জেলা প্রশাসকের ফুড প্যাক বিতরণ চালক ও পথচারী উভয়ে সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব: সাতক্ষীরায় জেলা প্রশাসক সৈয়দপুরে পরিবারের অভিযোগে মাদকসেবি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১বছরের কারাদন্ড পাইকগাছায় স্লুইচ গেটের পানিতে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত
khulna-17362
  • খুলনা অফিস ::

দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল গণমাধ্যম গড়ে তুলতে খুলনায় গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেস ক্লাব এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলা্ম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। সংলাপটি পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র অধ্যয়ন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।

খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার বলেন, “গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর উপস্থাপনে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, “বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এ ধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা পর্যালোচনা এবং আরও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে।”

সমাপনী বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, “জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করতে এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা, বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হবে। আমরা চাই, এ সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন চর্চায় বাস্তব পরিবর্তন আনুক।”

পিআইবির অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন বলেন, “জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ। উৎস নির্বাচন, ভাষা, ছবি এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি সিদ্ধান্তেই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ।”

সংলাপে প্রায় ৫০ জন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী অংশ নেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত একটি চার বছর মেয়াদি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো গণমাধ্যম প্রতিষ্ঠান ও পেশাজীবীদের জেন্ডার-সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. হুসাইন শাকির, মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীম, ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রুপা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর