1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

সাংবাদিক মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে খুলনা বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের মানববন্ধন 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি::

বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার আয়োজনে জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যা প্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে খুলনার শিরোমনির মেইন সড়কে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে। এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে খুলনার শিরোমনির মেইন সড়কে মানববন্ধন করেছে বাংলাদশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার নেতৃবৃন্দ। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান, বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা শাখার আহ্বায়ক বদরুল আলম, কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস আর সাঈদ, বটিয়াঘাটা শাখার সভাপতি ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি আরিফুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক সরদার বাদশা, দিঘলিয়া শাখার সভাপতি মনিরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদিক শামীমুল ইসলাম প্রমুখ।

বক্তরা অবিলম্বে বাংলাদশ প্রেসক্লাব কেশবপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর